1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবর এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২১ দেখেছেন

মোঃ জাহাঙ্গীর, রাঙ্গামাটি প্রতিনিধি : আজ ৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক, রাঙ্গামাটি পার্বত্য জেলার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন রাঙ্গামাটির এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে একজন শিক্ষক শিক্ষা উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
শিক্ষক সমাজ স্মারকলিপিতে উল্লেখ করেন, রাষ্ট্রের টেকসই সংস্কারের জন্যই শিক্ষা ও শিক্ষাব্যবস্থার সংস্কার জরুরি, শিক্ষাব্যবস্থার টেকসই সংস্কারে অন্তবর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় মহানায়কের ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। বৈষম্য বিরোধী বিপ্লবী শিক্ষার্থী, শিক্ষক ও নতুন সরকারকে ঘোচাতে হবে সকল বৈষম্য ও বঞ্চনা। শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট আমাদের এটাই প্রত্যাশা।
শিক্ষা সংশ্লিষ্ট সকলেই আশা করে দেশের ক্রান্তিলগ্নে ভঙ্গুর শিক্ষার আমূল পরিবর্তনে আপনি অগ্রণী ভূমিকা পালন করবেন। শিক্ষা সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে আপনার মেধা, সৃজনশীলতা ও প্রজ্ঞার প্রয়োগ ঘটিয়ে শিক্ষাব্যবস্থার গুণগত মান পরিবর্তনের মাধ্যমে শিক্ষায় অভূতপূর্ব সাফল্য আনতে পারবেন বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি।
সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতকরা ৯৭ ভাগ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫ লক্ষ শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছে। সারাদেশের এই বিরাট সংখ্যক শিক্ষক কাজ অবহেলিত। মাধ্যমিক পর্যায়ে এসব শিক্ষকেরা প্রবেশন পর্যায়ে ১২,৫০০/- টাকা বেতন, ১০০০/- টাকা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, সেই সাথে আবার ১০% কর্তন গ্রহণ করা হলে যা বর্তমান বাস্তবতায় কোনভাবেই কাম্য নয়। বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে এই বেতন দিয়ে একজন শিক্ষকের সংসার চালানো কখনোই সম্ভব নয়। আবার আমাদেরকেই অভিভাবক হিসেবে প্রদান করতে হয় অতিরিক্ত টিউশন ফি, যা আরও বেশি কষ্টকর। জাতীয়করণ হলে শুধু শিক্ষক হিসেবেই নয়, অভিভাবক হিসেবেও আমরা এবং সকল অভিভাবকও উপকৃত হবে ইনশাল্লাহ। শিক্ষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় মানসিকভাবে সবসময় দুশ্চিন্তায় থাকে। ফলে, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও শিক্ষক হিসেবে সৃজনশীলতার বহিঃপ্রকাশ বাধাগ্রস্থ হচ্ছে। এর ফলে আমাদের শিক্ষা, শিক্ষার্থী ও সর্বোপরি পুরো জাতিই ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই শিক্ষায় সৃজনশীলতা বৃদ্ধি, পাঠদান সমৃদ্ধ করা, শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে শিক্ষকদের সকল বৈষম্য দূর করে মানসিক শান্তি ও সামাজিকভাবে মর্যাদা বৃদ্ধি করতে এবং সবচেয়ে মেধাবী ও যোগ্য ব্যক্তিকে শিক্ষকতা পেশায় যোগদান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে আমরা তরুণ শিক্ষক সমাজ মনে প্রাণে বিশ্বাস করি।
শিক্ষক বৃন্দ উল্লেখ করেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ এবং শিক্ষকদের জন্য উচ্চতর বিশেষ বেতন কাঠামো তৈরির মাধ্যমে আর্থিক সুযোগ সুবিধা নিশ্চিত করে সবচেয়ে মেধাবীদের শিক্ষকতা পেশায় যোগদানের নিশ্চয়তা প্রদান করে দেশের সর্বস্তরের শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখতে কিছু যৌক্তিকতা বাস্তবতার নিরীখে সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.