1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

দুর্গা পূজায় আসছে ইবনাত সালমা ও আকাশ সেনের নতুন গান ‘বাজে ঢোল’

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ দেখেছেন

​আসন্ন শারদীয় দুর্গোৎসবকে আরও রঙিন ও আনন্দমুখর করতে শ্রোতাদের জন্য এক দারুণ চমক নিয়ে আসছে এপিটি মিডিয়া। এই পূজায় প্রতিষ্ঠানটির ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইবনাত সালমা ও আকাশ সেনের কণ্ঠে একটি নতুন মৌলিক গান—শিরোনাম ‘বাজে ঢোল’।
​উৎসবের আমেজকে দ্বিগুণ করতে গানটির কথা ও সুর অত্যন্ত যত্ন সহকারে সাজানো হয়েছে। গানটির সুন্দর ও নান্দনিক কথা লিখেছেন বিশিষ্ট গীতিকার রফিক মাহমুদ। পাশাপাশি, এর চমৎকার সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রতিভাবান সংগীত পরিচালক এন ফরহাদ। গানটির কথা ও সুরের মেলবন্ধন শ্রোতাদের মনে উৎসবের দোলা দেবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
​সম্প্রতি রাজধানীর একটি আধুনিক স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। রেকর্ডিং শেষে ​গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী ইবনাত সালমা বলেন, “দুর্গা পূজা মানেই আনন্দ, আলো আর সুরের উৎসব। ‘বাজে ঢোল’ গানটির কথা ও সুর একেবারে অন্যরকম। আকাশ সেনের সঙ্গে এটা আমি দ্বিতীয় গান করলাম, আশা করি শ্রোতাদের গানটি খুব ভালো লাগবে।”
​অন্যদিকে কণ্ঠশিল্পী আকাশ সেন বলেন, “পূজার আমেজে শ্রোতারা যেমন গান শুনতে ভালোবাসেন, ‘বাজে ঢোল’ ঠিক তেমনই একটি জমজমাট গান। এন ফরহাদ ভাই দারুণ সংগীত পরিচালনা করেছেন। আশা করছি আমাদের দুজনের এই গানটি পূজার আনন্দকে আরও বাড়িয়ে দেবে।”
​খুব শীঘ্রই এপিটি মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউজিক ভিডিও প্রকাশিত হবে। পূজার আনন্দ উৎসবে নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত এই গানটি এখন মুক্তির অপেক্ষায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.