মোঃ মোক্তার হোসাইনঃ নারায়ণগঞ্জ কমিউনিটি পুর্তগাল এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ০:৯০০ টায় লিজবন এ অবস্থিত মাতৃ মনি ফুড গার্ডেনে, নারায়নগঞ্জ কমিউনিটি পুর্তগালের সভাপতি আ: রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নুরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শামীম সর্দার নিলু, সাদিকুর রহমান, কাজী নাজিমসহ বিশিষ্ট ব্যাবসায়িবৃন্দ । অন্যান্যান্নের মধ্যে সাব্বির আহাম্মেদ, রহমান মিয়া, মাইনুল ইসলাম, প্রবাসী বাংলাদেশী, স্থানীয় নাগরিকগন উপস্থিত ছিলেন।
পুর্তগালে বসবাসরত নারায়নগঞ্জ জেলার প্রবাসী বাংলাদেশীদের সংগঠন “নারায়নগঞ্জ কমিউনিটি ইন পুর্তগাল” প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছে।