মোঃ মোক্তার হোসাইন: আড়াইহাজারে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের শিক্ষারথীরা। রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ আব্দুছ সালামের পদত্যাগের দাবিতে মানব বন্ধন কর্মসুচী পালন করে তারা।
মানব বন্ধনে রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন,অর্থ আদায়ে অনিয়ম শিক্ষকদের দলীয় মনোভাব পরিহার, ক্যাম্পস থেকে অধ্যাক্ষের বাসভবন অপসারণ সহ ১৬ দফা দাবি তুলে ধরে আন্দোলনরত শিক্ষার্থীরা । আগামী ১ সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসুচীর ঘোষনা দেয় শিক্ষার্থীরা।