1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা

শত্রুতায় গাছে কেটে নিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় বিরোধপূর্ণ পুকুর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সী বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের লোকজন গত শনিবার বিকালে বড় বড় ৪টি গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে বাঁশবাড়িয়া গ্রামের অজয়ের বিরুদ্ধে।

জানা যায়, সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সী বাঁশবাড়িয়া গ্রামের মৃত অশ্বিনী কুমারের ছেলে তপন বিশ্বাস গংয়ের সঙ্গে প্রতিবেশী মৃত নারায়ন বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস প্রতিবেশী তপনের গাছ গুলো কেটে নিয়ে মানুষের কাছে মোটা অংকের অর্থে বিক্রি করে দেয়।

এ ঘটনায়, সিংড়া থানায় বাদী হয়ে অভিযোগ করেন তপন কুমার বিশ্বাস তিনি বলেন, অজয় বিশ্বাস দীর্ঘদিন ধরে আমার ও আমার পরিবারের ক্ষতি করে আসছে,তার পুকুর সংলগ্ন আমার বসত বাড়ি হওয়ায় পুকুরে অতিরিক্ত পানির কারণে আমার ঘরবাড়ি ভেঙ্গে যাচ্ছে। সে বিষয়ে তাকে বললে কোন পদক্ষেপ গ্রহণ করে না বরং আমাকে ভয় ভীতি হুমকি দেখায়।

অভিযোগের বিষয়ে অজয় বিশ্বাস বলেন, আমাদের গাছ আমরা কেটেছি।

সিংড়া থানার ওসি আবুল কামাল বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.