1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হবেনা।মৌলভীবাজারে মাওলানা মামুনুল হক ।

  • আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ দেখেছেন

সায়েদা বেগম, ( মৌলভীবাজার): খেলাফত মজলিসের মহাসচির আল্লামা মামুনুল হক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শহীদের জন্য দুয়া ও মাগফিরাত কামনা করেন আর বলেছেন,ভারতের বানের পানিতে এদেশের মানুষের বিরাট ক্ষতি হয়েছে। ভারত এটি অন্যায় করেছে।বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে দেওয়া হবেনা।

৫ আগস্ট বিপ্লবের পর দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদী দোসররা অনেক ষড়যন্ত্র করেছে কিন্তুু জনতা তা ব্যর্থ করে দিয়েছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশ বাসিকে ইস্পাত কঠিন শপথ নিতে হবে। পাড়া মহল্লায় সংগ্রাম পরিষদ গঠন করতে হবে। রবীন্দ্রনাথ ও ভারতের বাবুদের সংস্কৃতি এ দেশে চাপিয়ে দেওয়া যাবেনা। এ ব্যাপারে অন্তঃবর্তী কালিন সরকারকে সতর্ক থাকার আহবান করা হয়। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের রাজনীতি ছিল গুম,খুন, প্রতিহিংসা, দেশের টাকা বিদেশে পাচার,নিরীহ মায়ের কোল খালি করা। আলেম ওলামাকে জেল জুলুম করা। এ কারণে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে।বাংলাদেশের মাটিতে তার ঠাই হয়নি।

নেতা আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আপনারা আর রাজনীতিজ্ঞ করার চেষ্টা করবেননা। তিনি বলেন,শেখ মুজিব ৭৪ সালে মানুষ হত্যা করে বাকশাল গঠন করায় ৭৫ সালে তাকে জীবন দিতে হয়েছে। তিনি সারা দেশের আলেম ওলামাকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন। বৃহস্পতিবার সকাল ৯ টায় মৌলভীবাজার টাউন ঈদগাহ প্রাঙ্গন শাহ মোস্তফা মাজারের সামনে খেলাফত মজলিশ আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়েছে ।

প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। সভায় খেলাফত মজলিশের স্থানীয় ও কেন্দীয় নেতারা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সাংগঠনিক সম্পাদক রতন আলী বাংলাদেশ খেলাফত মজলিস, মৌলভীবাজার উপজেলা শাখা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.