1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা

রূপগঞ্জে তেতলাব এলাকাতে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ঘাতক স্বামী আনিছ

  • আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ দেখেছেন

সাহাদাৎ হোসেন, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ সময় তাদের ৫ বছর বয়সী শিশু সন্তানকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। শনিবার ভোররাতে উপজেলার তেতলাবো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী নুরুজ্জামান আনিছ পলাতক। নিহত রোকসানা তাদের উভয়ের এটা দ্বিতীয় বিয়ে। তারা রপগঞ্জের তেতলাবো এলাকার ৫ লা সংলগ্ন জাহাঙ্গীরে ভাড়া বাড়িতে বসবাস করতো। নুরুজ্জমান স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন।’ওসি জানান,। নারায়ণগঞ্জ ০৭ সেপ্টেম্বর ২০২৪,শনিবার। রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী।,রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ সময় তাদের ৫ বছর বয়সী শিশু সন্তানকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। শনিবার ভোররাতে উপজেলার তেতলাবো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী নুরুজ্জামান আনিছ পলাতক। নিহত রোকসানা (৩০) বেগম বরগুনা জেলার আমতলী থানাধীন তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে। নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন,৯ বছর আগে বরিশাল সদর এলাকার নুরুজ্জামান আনিছের সঙ্গে বিয়ে হয় রোকসানার। তাদের উভয়ের এটা দ্বিতীয় বিয়ে। তারা রপগঞ্জের তেতলাবো এলাকার জাহাঙ্গীরে ভাড়া বাড়িতে বসবাস করতো । নুরুজ্জমান স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন।’ওসি জানান,কিছুদিন ধরে স্ত্রী রোকসানা মোবাইল ফোনে পরকীয়া প্রেমে আসক্ত হয়েছে– এমন সন্দেহ করে আসছেন স্বামী নুরুজ্জামান আনিছ। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এদিকে এর জের ধরে আজ ভোর ৫টার দিকে ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে রোকসানাকে। এসময় তাদের ৫ বছরের কন্যা শিশু জান্নাতকেও কুপিয়ে জখম করে। হত্যার পর নুরুজ্জামান আনিছ নিহতের ছোটভাই হাসানকে মোবাইলে ফোন করে জানান,তার বোন হঠাৎ অসুস্থ হয়ে গেছে,তাড়াতাড়ি যেন বাসায় আসে। পরে ছোট ভাই হাসানসহ আশেপাশের লোকজন এসে ঘরের ভেতর মেঝেতে রোকসানার নিথর দেহ পড়ে থাকতে দেখে। মরদেহের পাশে গুরুতর জখম শিশুকে তারা দেখতে পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এদিকে ঘটনার পর থেকেই পলাতক ঘাতক নুরুজ্জামান আনিছ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি সাংবাদিকদের জানান।
এলাকাবাসী সাংবাদিকদের জানান,মাসাব তেতলাব এলাকা আতংক ও অপরাধীদের ঘাটী
এলাকাতে অনেক ঘটনাই ধামা চাপা হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.