1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা

বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সম্প্রীতি শান্তি সমাবেশ ও র‍্যালি

  • আপডেট সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ দেখেছেন

উপজেলা প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সম্প্রীতি শান্তি সমাবেশে বক্তারা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাজারো শহিদের প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে কোনভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোমদন্ডী ফুলতল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে ও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, পলায়নকারী সরকারের মতো কোনো অবস্থাতেই অন্যায় প্রতিশোধ, ঘৃণা, সাম্প্রদায়িক সংঘাত, ধর্ম বর্ণ বিভেদ সৃষ্টি না করে আমরা সম্প্রীতির মানবিক বাংলাদেশ চাই। যারা বিভেদ সৃষ্টি করে ফায়দা হাসিলের পাঁয়তারা করছে তাদের মোকাবেলা করা হবে।

সংগঠনের সদস্য স.ম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন এম সোলায়মান ফরিদ, বিশেষ বক্তা ছিলেন এনাম রেজা কাদেরী।

আকতার হোসাইন তালুকদার ও খ ম মোজাম্মেল হকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাশেদুল ইসলাম রাশেদ, মাস্টার আবুল হোসেন, কাজী মাওলানা ওবায়দুল হক হক্কানী, মাওলানা ইলিয়াস শিকদার, ছাত্রনেতা আব্দুল্লাহ আল জাবের, নুর উদ্দিন কাদেরী, ছাত্রনেতা কফিল উদ্দিন রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আবুল ফয়েজ মামুন, মাওলানা আব্দুল নবী আলকাদেরী, মাওলানা আব্দুল কুদ্দুছ আলকাদেরী ও মাহবুবুল আলম কাদেরী।

দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, আমরা সকল ধরণের হামলার নিন্দা জানাই। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে এদেশের ত্রিশ লক্ষ শহিদের আত্মদানে অর্জিত স্বাধীনতার সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারেননি। শুধু ক্ষমতার পালাবদল আর হত্যার রাজনীতি দেখেছে। অপ রাজনীতির কূটকৌশলে সীমাহীন দুর্নীতি অর্থনীতি, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যিকে ধ্বংস করেছে।

দিনের পর দিন স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারেননি। হরণ করা হয়েছিলো বাকস্বাধীনতা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও একশ্রেণির অসাধু পুঁজিপতি কোটি কোটি টাকার মালিক বনেছে।

সমাবেশ শেষে একটি র‍্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.