1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ দেখেছেন

চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা ফুটবলার গোলরক্ষক মহেশখালী উপজেলার কৃতি সন্তান সাইদীর ওপর সন্ত্রাসী বর্বর হামলার প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৩ সেপ্টেম্বর) ১২টায় চকরিয়া শহরের নিউ মার্কটের সামনে মহাসড়কে আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন টিম ম্যানেজার মামুনুর রশীদ মামুন, চকরিয়া উপজেলার খেলোয়ার মোঃ মামুন, মোঃ জমির,রমিজ উদ্দিন, মোঃ আবছারসহ
বিভিন্ন এলাকার খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী, সংগঠক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাইদীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, মহেশখালী উপজেলার কৃতি সন্তান ও কক্সবাজার জেলা গোলরক্ষক, চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা খেলোয়াড় গোলরক্ষক সাইদীর ওপর সন্ত্রাসীর বর্বর হামলার প্রতিবাদ”। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা একজন প্রতিভাবান ফুটবলারের ওপর এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান। মানববন্ধনের আয়োজন করে চকরিয়া উপজেলা সর্বস্তরের খেলোয়াড় সমিতি ও দুলাহাজারা ইউনিয়নের খেলোয়াড়বৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে আয়োজকরা জানান, খেলাধুলার পরিবেশ রক্ষা ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.