বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ নাগরভিটা বিওপি’র হাবিলদার মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৮টা ৩০ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ।
উক্ত অভিযানে টহলদল নাগরভিটা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৭৭ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘বেলতলা’ স্থান হতে মাদক চোরাকারবারী মোঃ আলতাফুর রহমান (৩০ ), পিতা-নাসির উদ্দিন, গ্রাম-বেলতলা, পোস্ট-সমিরনগর, থানা-বালিয়াডাংগী, জেলা-ঠাকুরগাঁও’কে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করতে সক্ষম হয় ৫০ বিজিবি। যার সিজার মূল্য ১,০৮,৪০০/- (এক লক্ষ আট হাজার চারশত) টাকা।
ঠাকুরগাঁও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে ৫০ বিজিবি।