1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সাংবাদিক দম্পতির উপর হামলা ও হুমকি, পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের

  • আপডেট সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার চন্দরিয়া গ্রামে গত ৬ সেপ্টেম্বর এক সাংবাদিক দম্পতির ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মোছাঃ তাহেরা খাতুন (৩৬), জেলা প্রতিনিধি দৈনিক স্বদেশ বিচিত্রা, এবং তার স্বামী মোঃ আইয়ুব আনছারী, যিনি দৈনিক বাংলাদেশ সমাচার-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি, অভিযোগ করেছেন যে, স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান (৪২) তাদের উপর হঠাৎ করে হামলা চালান এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক দম্পতি স্থানীয় এক নাবালিকার বিবাহ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য মোঃ রেজাউল ইসলামের বাড়িতে গিয়েছিলেন। সেখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলার সময় জিল্লুর রহমান আচমকা এসে তাদের সাথে অশালীন আচরণ করেন। জিল্লুর রহমান তখন মোঃ আইয়ুব আনছারীকে মারধর শুরু করেন এবং তাহেরা খাতুনকে মারধর করে মাটিতে ফেলে দেন। এছাড়া জিল্লুর রহমান তাদের ক্যামেরা এবং স্মার্টফোন ভাঙার চেষ্টা করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে এবং জিল্লুর রহমানকে হামলা ও হুমকি দেয়ার অভিযোগে থামান। হামলাকারী জিল্লুর রহমান সাংবাদিক দম্পতিকে প্রাণনাশের হুমকি দেয় এবং মিথ্যা মামলা দায়েরের ভয় দেখায়।
সাংবাদিক দম্পতি স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং এরপর পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এই ঘটনার পর স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হামলাকারীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.