1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

“আমার স্বপ্ন বিষ দিয়ে মেরে ফেলল” মাছের সাথে এ কেমন শত্রুতা,অর্ধ কোটি টাকার ক্ষতি!

  • আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ দেখেছেন

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জের উত্তর ঘনেশ্যাম এলাকায় মৌজাস্থ বিদ্দলের দোলার দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলা হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুরের মালিক। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল মালেক নামের ঐ ভুক্তভোগী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ঘনেশ্যাম এলাকার নর্থ বেঙ্গল মৎস্য প্রকল্পের পুকুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সুত্র জানায়,  ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আব্দুল মালেক তার মাছের প্রজেক্ট থেকে বাড়িতে যান। কিছুক্ষণ পর তিনি জানতে পারেন তার পুকুরের মাছ পানিতে ভাসছে। পরে তিনি মৎস্য অধিদপ্তরে যোগাযোগ করলে তারা এসে পরিক্ষা-নিরিক্ষা করে জানায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। ঐ পুকুরে গ্লাস কাপ, মৃগেল,রুই, কাতলা, তেলাপিয়া,পুটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করা হচ্ছিলো।

নর্থ বেঙ্গল মৎস প্রকল্পের ম্যানেজার আব্দুল মালেক বলেন, প্রায় ৮.৫০ হেক্টর জায়গায় কয়েজন মিলে পুকুর খনন করে আমরা কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার আমি নিজের সবকিছু দিয়ে ৫০ লাখ টাকার মাছ চাষ শুরু করি। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হতো। আমার পুকুরে বিষ প্রয়োগ করে আমার সব মাছ মেরে ফেলল। সবকিছু হারিয়ে এখন প্রায় নিঃস্ব হয়ে গেলাম। আমি অনেক স্বপ্ন নিয়ে মাছের প্রজেক্ট করেছিলাম আমার স্বপ্ন বিষ দিয়ে মেরে ফেলল।

কালিগঞ্জ মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন ,আমরা পানি পরিক্ষা করেছি বিষ প্রয়োগ করে মাছ মারছে এজন্য তারা থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ-বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ কবির এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.