মোঃ মোক্তার হোসাইনঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ প্রতিটি পরিবারকে অনুদান প্রদান ২ লক্ষ টাকা করে অনুদান প্রদান করেন বাংলাদেশ জামায়ত ইসলামী। শুক্রবার সকাল ৮ টায় ঢাকা মহানগর জামাত ইসলামের পক্ষ থেকে কাজলা বিশ্বরো সংলগ্ন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে এক মতবিনিময় সভা ও শহীদান পরিবারদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান আয়োজন করেন।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আমীরে জামাত ইসলাম শফিকুল ইসলাম বুলবুল ও জামাত ইসলামের মহানগর নেতৃবৃন্দ। আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ শহিদান পরিবারের ২৫ জনের পক্ষ থেকে ১০ জন অভিভাবক।