শায়েক আহমদ, জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারস্থ ঐতিহ্যবাহী কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের মুসলিম ছাত্র/ছাত্রীদের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের কনফারেন্স হল রুমে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল ও কেরাত,গজল ও মহানবী (সা:)এর জীবনী নিয়ে উপস্থিত বক্তব্যে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
০৫ সেপ্টেম্বর(বৃহস্পতিবার)বাদ যোহর অত্র প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল জব্বারের সভাপতিত্বে ও শিক্ষক ফরিদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল,বক্তব্য রাখেন,
অত্র বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, শাহরিয়ার চৌধুরী লিটন,সদস্য,মোজাক্কের আহমেদ,
অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও স্কুল জামে মসজিদের ইমাম ও খতিব,মাও: আব্দুল আজিজ(আজিজ মাস্টার),
অত্র বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য,সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের শিক্ষক, আব্দুল মতিন, মিনারা বেগম, আমিনুল ইসলাম,মিজানুল হক তানভীর,নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান,জাতীয় দৈনিক ঘোষণা মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ প্রমুখ।
পরিশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন,কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও স্কুল জামে মসজিদের বর্তমান ইমাম ও খতিব মাও:আব্দুল আজিজ(আজিজ মাস্টার)