1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান

বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হবেনা।মৌলভীবাজারে মাওলানা মামুনুল হক ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ দেখেছেন

সায়েদা বেগম, স্টাফ রিপোর্টার: খেলাফত মজলিসের মহাসচির আল্লামা মামুনুল হক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শহীদের জন্য দুয়া ও মাগফিরাত কামনা করেন আর বলেছেন,ভারতের বানের পানিতে এদেশের মানুষের বিরাট ক্ষতি হয়েছে। ভারত এটি অন্যায় করেছে।বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে দেওয়া হবেনা।

৫ আগস্ট বিপ্লবের পর দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদী দোসররা অনেক ষড়যন্ত্র করেছে কিন্তুু জনতা তা ব্যর্থ করে দিয়েছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশ বাসিকে ইস্পাত কঠিন শপথ নিতে হবে। পাড়া মহল্লায় সংগ্রাম পরিষদ গঠন করতে হবে। রবীন্দ্রনাথ ও ভারতের বাবুদের সংস্কৃতি এ দেশে চাপিয়ে দেওয়া যাবেনা। এ ব্যাপারে অন্তঃবর্তী কালিন সরকারকে সতর্ক থাকার আহবান করা হয়। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের রাজনীতি ছিল গুম,খুন, প্রতিহিংসা, দেশের টাকা বিদেশে পাচার,নিরীহ মায়ের কোল খালি করা। আলেম ওলামাকে জেল জুলুম করা। এ কারণে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে।বাংলাদেশের মাটিতে তার ঠাই হয়নি।

নেতা আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আপনারা আর রাজনীতিজ্ঞ করার চেষ্টা করবেননা। তিনি বলেন,শেখ মুজিব ৭৪ সালে মানুষ হত্যা করে বাকশাল গঠন করায় ৭৫ সালে তাকে জীবন দিতে হয়েছে। তিনি সারা দেশের আলেম ওলামাকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন। বৃহস্পতিবার সকাল ৯ টায় মৌলভীবাজার টাউন ঈদগাহ প্রাঙ্গন শাহ মোস্তফা মাজারের সামনে খেলাফত মজলিশ আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়েছে ।

প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। সভায় খেলাফত মজলিশের স্থানীয় ও কেন্দীয় নেতারা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সাংগঠনিক সম্পাদক রতন আলী বাংলাদেশ খেলাফত মজলিস, মৌলভীবাজার উপজেলা শাখা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.