1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

পাটগ্রামে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ দেখেছেন

এস এম শহিদুল ইসলাম বাবলু, লারমনিরহাটঃ লালমনিরহাটের পাটগ্রামে রাজনৈতিক ও নির্বাচনী ঘটনার হত্যাকাণ্ডে প্রকৃত জড়িত ব্যক্তিদের বিচার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন করেছে নিহতের স্বজন, এলাকাবাসি এবং স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার বাউরা বাজারের বুড়িমারী-লালমনিহাট মহাসড়ক অবরোধ করা হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী নিহতের স্বজন, এলাকা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মানববন্ধনে শত শত মানুষেরা অংশ নেয়। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বক্তব্যে দাবি করেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বাউরা ইউনিয়নের সফিরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মী মোবারক হোসেন ও ফারুক হোসেন পিটিয়ে এবং ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। ওই সময় নিহতের স্বজনদের করা দুইটি মামলায় ৮৭ জনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামী করা হয়। পরবর্তীতে পুলিশ প্রকৃত দোষী ব্যক্তিদের বাদ দিয়ে মাত্র ৯ জনকে রাখে। বর্তমান পরিবর্তিত সময়ে ওই সময়ের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পূণরায় মামলা গ্রহণ ও পুনঃতদন্ত করে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করা হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন- নিহত ফারুক হোসেনের বাবা মাওলানা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সপিকার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুমন, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত, বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.