1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা

ধনবাড়ীতে ছাত্র -জনতার অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে শহীদি মার্চ পালন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৩ দেখেছেন

মোঃ রনি ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে গতকাল বৃহস্পতিবার ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে শহীদি মার্চ পালন করা হয়েছে। গতকাল দুপুর ১ টার দিকে ধনবাড়ী বাসস্ট্যান্ডে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা একত্র হয়ে । এরপর ব্যানার ফেস্টুন নিয়ে ধনবাড়ী উপজেলা অভিমুখে মিছিল বের করে এবং উপজেলা চত্বরের ভেতরে শহীদ মিনারে অবস্থান নিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।
জাহাঙ্গীর আলম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন শহীদ ইকরামুল হক সাজিদের ভাই সাইদুর রহমান আপন। সাইদুর রহমান আপন তার বক্তব্যে বলেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন প্রাথমিকভাবে সফল হয়েছে কিন্তু এখনই রাজপথ ছেড়ে দিলে চলবে না ছাত্র যেন এই মুহূর্তে বর্তমান সরকারের সব ধরনের সাহায্য সহযোগিতা করবে । তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল আহত ছাত্র জনতার সুস্থতা কামনা করেন। ধনবাড়ী সরকারি কলেজ , আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ, কলেজিয়েট মডেল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । এছাড়াও আন্দোলনে ছাত্রদের হত্যকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা এবং আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার দাবি জানানো হয় মিছিল পরবর্তী সমাবেশ থেকে। দেশ বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে। তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.