1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

স্বাধীনভাবে জনগণের পক্ষে প্রচার করুন সরকারকে খুশি করার প্রয়োজন নেই, তথ্য উপদেষ্টা

  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ দেখেছেন

নাহিদা আক্তার পপি: বিটিভি কে জনগনের মিডিয়া হিসেবে কাজ করতে হবে। সরকার নয়, জনগন বান্ধব হতে হবে বিটিভি কে। আজ রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা একথা বলেন। উপদেষ্টা বলেন, বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন।

ছাত্র- জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহবান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, প্রান্তিক বা ঢাকার বাইরে ও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন, তাদের গল্প জনগণকে জানানো দরকার।

এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না; তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দল কে প্রাধান্য না দেয়ার পরামর্শ দেন বিটিভি কে। তিনি বলেন, যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেন নি, যারা বঞ্চিত ছিলেন, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত।

সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয়, সে ব্যাপারে বিটিভি কে স্পষ্টভাবে বলে দেন তথ্য উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ আগস্ট, বৃহস্পতিবার বিটিভি তে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিডিজি জনাব সাইদুর রহমান। এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কিনা জানতে চান তথ্য উপদেষ্টা।

সংখ্যালঘুদের উপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.