মোঃ জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ গতকাল সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবকদের আয়োজনে দুর্নীতি পরায়ন, অর্থ আত্মসাৎ, দুশ্চরিত্রবান, সৈরশাসকের পৃষ্ঠপোষক সহ নানা অপকর্মে জড়িত উথলী উচ্চ বিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক হাবিবুর আলম অপসারণের দাবিতে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন অভিভাবক সুনীল দেব, নান্নু মিয়া, সুনীল সাহা, সাবেক শিক্ষার্থী সোহেল রানা, মামুন হোসেন, বুলবুল হোসেন, মোস্তফা, সুমন আক্তার, মাসুদ রানা, মিনহাজ, বর্তমান শিক্ষার্থী আব্দুল হাকিম, বাপ্পি হোসেন, রকি, সাজু মিয়া, রিয়া খাতুন, সুমাইয়া খাতুন। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারক লিপি প্রদান করেন।