1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ

রাজশাহীতে “মুহাম্মদীয়া যুব সুন্নী” স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬০ দেখেছেন

জাকারিয়া আল ফয়সাল,  রাজশাহী: দিনব্যাপী নানা আয়োজনে রাজশাহীতে “মুহাম্মদীয়া যুব সুন্নী” স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টা থেকে ফ্রী বেসিক মেডিক্যাল ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচিসহ রাত্রে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাপরিচালক হাফেজ মৌলভী মুহাম্মদ আবদুল্লাহ, সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান, মাওলানা ইলিয়াস আলী, দা নিউ ন্যাশন বাংলা ও সাংবাদিক ফোরামের বিশিষ্ট ব্যক্তি মুহিব্বুল আরেফিন সহ অত্র এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সংগঠনের মহাপরিচালক বক্তব্যে বলেন, “নবীপাক (সঃ) এর আদর্শকে অনুসরণ করে জাতি-ধর্ম দলমত পার্থক্য ছাড়াই সকলের পাশে আমাদের দাঁড়াতে হবে”।

“পরহিতে হাসিমুখে” স্লোগানকে সামনে রেখে ২০১৪ সালে ২৯শে আগষ্ট প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সুবহান সোহাগ ও মাহফুজুর রহমান রোকনের সভাপতিত্বে ‘মুহাম্মদীয়া যুব সুন্নী ‘ সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.