1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল ন্যায্য দাবী আলোচনা করে পূরণ করা হবে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ দেখেছেন

নাহিদা আক্তার পপি: সাম্প্রতি শ্রমিকদের বিভিন্ন দাবী জানানোর প্রেক্ষিতে আজ সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সভাপতিত্বে শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো: নাহিদ ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জনাব আসিফ মাহমুদ বলেন,শ্রমিকদের ন্যায্য দাবীগুলো নিয়ে নতুন সরকার কাজ করছে। আমাদের শ্রম আইন যথাযথভাবে প্রতিপালন করতে হবে। যে সমস্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন বকেয়া আছে তা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। ইতোমধ্যে বেতন পরিশোধের জন্য সরকার ঋণ দেয়ার ঘোষণা প্রদান করেছে। শ্রমিকদের দাবীসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক জনতার ভূমিকায় নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে দেশের অর্থনীতি বেগবান করতে হলে শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধি করতে হবে।

শিল্প কারখানার মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প কারখানার কর্মপরিবেশ উন্নত করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে, কলকারখানা ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিকগণ আন্দোলনের নামে কলকারখানা ক্ষতি করা যাবে না। বর্তমান অন্তবর্তীকালিন সরকার ছাত্র-শ্রমিক জনতার সরকার শ্রমিকের দু:খ কষ্টের সামগ্রিক বিষয়ে সরকার অবহিত। যথা শিঘ্রই সম্ভব শ্রমিক কল্যাণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি বলেন, সম্প্রতি ঔষধ শিল্প, কৃষিপণ্য শিল্পে বিক্ষোভ দেখা দিয়েছে তা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা হবে আপনারা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবেন না। অনেকই আমাদের শিল্প গার্মেন্টস ও অন্যান্য শিল্প সেক্টর ক্ষতিগ্রস্ত করতে চায়, যা আমরা হতে দিতে পারি না। ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদের শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল সাধারণ শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার জন্য আহবান জানাচ্ছি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.