1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

বগুড়ার ইছামতি নদীতে ভাসছিল কৃষকের মরদেহ!

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ দেখেছেন

মোঃ লতিফুর রহমান (লতিফ): বগুড়ার ধুনট উপজেলায় ইছামতি নদীতে ডুবে মাহবুবর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ইছামতি নদীর মাজবাড়ি ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে থানায় খবর দেন স্বজনরা। নিহত মাহবুবর রহমান উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ি গ্রামের মোজাহার আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, কৃষক মাহবুবর রহমান অন্যান্য দিনের মতো রোববার (১ সেপ্টেম্বর) রাতে বাড়ির অদূরে ইছামতি নদীতে মাছ শিকারের জন্য তিনটি চায়না জাল পেতে রাখেন। তিনি নদী থেকে ফিরে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। পরে সোমবার ভোর ৬টার দিকে জালে আটকে পড়া মাছ ছাড়িয়ে আনতে যান। এরপর তিনি বাড়িতে ফিরে আসেননি।

এ অবস্থায় দুপুরের দিকে স্বামীর খোঁজ করতে তার স্ত্রী নদীর তীরে যান। সেখানে গিয়ে খোঁজাখুজির একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় মাহবুবর রহমানের মরদেহের সন্ধান পান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.