1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা

ধ্বংসযজ্ঞে আর ফিরে যেতে চাই না উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • আপডেট সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ দেখেছেন

নাহিদা আক্তার পপি: একটি ধ্বংসাত্মক অধ্যায়ের অবসানের মাধ্যমে আজকের বাংলাদেশে আমরা উপনিত হয়েছি একথা যেনো ভুলে না যাই, যে ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে বাংলাদেশ অতিক্রান্ত হয়েছে সেখানে আর ফিরে যেতে চাই না,আমরা দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চাই।

একতা থাকলে যে সব সম্ভব, তা এবার দেখিয়ে দিলেন আমাদের সন্তানেরা। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে বলেন; সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ।

আজ (সোমবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছাত্রদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে তালিকাভুক্তি ও সহায়তা প্রদানের নিমিত্তে প্রস্তুতকৃত MIS (integrated social protection management information system ) এর প্রায়োগিক বিষয়,তথ্য সংগ্রহের ছক ও পদ্ধতি বিষয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন; আমরা এমন দেশ চাই,বিশ্ব যেনো বলে একটি সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ একটি আদর্শিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। একটি আদর্শিক সমাজ ব্যবস্থা ও সুন্দর আগামী বির্নিমানে নিষ্ঠার সাথে কাজ করতে হবে । গণপ্রত্যাশা পুরনে আমরা একসাথে কাজ করবো বলেন তিনি। আগামীর বাংলাদেশের নির্মাণটা অনেক নিষ্ঠার সঙ্গে করতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে। বৈষম্যহীন সুন্দর দেশ গড়ার অপেক্ষায় তাকিয়ে আছে বাংলার মানুষ।

উপদেষ্টা আরো বলেন, বর্তমান সরকারের মুল ফোকাল পয়েন্ট হচ্ছে সেইসব সন্তানদের নিয়ে। যারা নিজেদের জীবন দিয়ে আজকের বাংলাদেশ উপহার দিয়েছে। এই নতুন বাংলাদেশ বির্নিমানে যেসব তরুন জীবন দিয়েছে। সরকার এই তরুনদের নিয়ে কাজ করবে। জাতির শ্রেষ্ঠ তরুনদের নিয়ে এখনই ভাবতে হবে। যারা নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন তাদেরকে নিরাপদ জীবন দিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো:খায়রুল আলম সেখ, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ। পরে উপদেষ্টার সঙ্গে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.