1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন

শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ দেখেছেন

আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইযুব হোসেন অর্থআত্মসাত,দুনীতিবাজ ,খারাপ আচারণ ও বিভিন্ন অনিয়মে ৯টা অভিযোগ এনে পদত্যাগ এর দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পযর্ন্ত বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশে বাধা দেন এবং তার পদত্যাগ দাবীতে শ্লোগান দেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের দশম শ্্েরনীর ছাত্র শৌরভ খান, ইয়াসিন ফকির,হায়াতুল শেখ বক্তব্য বলেন, প্রধান শিক্ষক মো: আইযুব হোসেন আমাদের সাথে খারাপ আচারণসহ বিদ্যালয়ের অর্থআত্মসাত, দুনীতিবাজ, বিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন অনিয়মে করেছেন। তারা আরও বলেন,অবিলম্বে স্যারকে অপসারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান করায় যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ এর নিকট প্রধান শিক্ষকের পদত্যাগসহ ৯দফা দাবী তুলে ধরেন। বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য গোলাম কুদ্দুস শেখ বলেন, প্রধান শিক্ষক যোগদানের শুরু থেকে অর্থআত্মসাত ও বিভিন্ন অনিয়মের সাথে জড়িত, বিদ্যালয়ের সাবেক সভাপতি ঢাকায় অবস্থান করায় প্রধান শিক্ষক এ ধরণের দুনীতি করছে। আমি তার পদত্যাগ দাবী করছি। বিদ্যালয়েন প্রতিষ্ঠা সদস্য নাঈম মিয়ার ছেলে আবু মমেন মামুন জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ের অর্থআত্মসাত, দুনীতিবাজ ও বিভিন্ন অনিয়মের সাথে জড়িত আমি এবং এলাকার অভিভাবকগণ তার অপসারণের দাবী করছি।

অভিযুক্ত প্রধান শিক্ষক আইযুব হোসেন জানান, আমার বিরুদ্ধে একটি মহল শিক্ষার্থীদের দিয়ে এগুলো মির্থ্যা বানোয়াট অভিযোগ তুলেছে। আমি নির্বাহী অফিসারকে বিষয়টি জানিয়েছি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সারমিন ইয়াছমিন বলেন,শিক্ষার্থীরা এসেছিল, লিখিত অভিযোগ দিলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.