1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

সোনারগাঁও রাকিব হত্যার এক মাস পেড়িয়ে গেলেও আসামি ধরতে পুলিশের গরিমসি

  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নোয়াদ্দা বাবুবাজার এলাকায় টাকা পয়সা লেনদেন সহ বিভিন্ন বিষয়ে শত্রুতার জেরে সন্ত্রাসী মাসুদ ও আমিনুল গুলি করে হত্যা করে কাপড় ব্যবসায়ী রাকিব কে।গত ২৭ জুলাই হত্যা কান্ড ঘটার এক মাসের অধিক সময় পার হলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহত রাকিব এর মা মামলার বাদী জোসনা বলেন, আমরা গরীব তাই পুলিশ আমার ছেলের খুনীদের ধরে না।খুনীরা প্রকাশ্যেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

সোনারগাঁও থানার তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতির কারণে এতদিন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যায়নি, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আমরা আসামীদের ধরতে সোর্স লাগিয়েছি, তথ্য প্রযুক্তির সহায়তায় ট্রেস করে যে কোন সময় আমরা তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবর রহমান বলেন, অবস্থা অনূকুলে না থাকায় সেভাবে আমরা পুলিশি কার্যক্রম শুরু করতে পারিনি। আমরা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছি। আগামী কয়েকদিনের মধ্যে অবস্থার উন্নতি হলে আসামীদের ধরতে অভিযান শুরু করব।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই সকালে নিহত রাকিব তার ফুফুর বাড়ি সোনারগাঁ থানার পাকুন্ডা থেকে ঢাকা যাওয়ার পথে নোয়াদ্দা বাবুবাজার এলাকায় আল নুরের বাড়ির পিছনে মামলার আসামি মাসুদ ও আমিনুল এবং তার সহযোগী ৩/৪ জন মিলে তার পথরোধ করে গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে রাকিব দৌড়ে পার্শ্ববর্তী একটি ডোবায় ঝাঁপ দিয়ে পড়ে। পরবর্তী সেইখানে ডোবা থেকে তুলে রাকিবকে মারধর করে রাস্তার উপর ফেলে যায়। এই ঘটনায় সোনারগাঁ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.