1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নরসিংদীতে মৎস্যজীবী লীগের সদস্য লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ দেখেছেন

আর এ লায়ন সরকার, নরসিংদী, জেলা প্রতিনিধি: নরসিংদীতে লিজন মোল্লা (৩০) নামের আওয়ামী মৎস্যজীবী লীগের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তদের। শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে নরসিংদী পৌর শহরের বাসাইল শাহি ঈদগাহ মাঠে এই হত্যার ঘটনা ঘটে।

জানা যায়, নিহত লিজন মোল্লা বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎসজীবী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ছিনতাই মামলা রয়েছে বলে জানান এলাকাবাসী,

স্থানীয়রা জানান, বাসাইল এলাকাস্থ ট্রমা সেন্টারে কাজ শেষে বাসায় ফেরার উদ্দেশে বের হন লিজন মোল্লা। এ সময় ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা  দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, ‘মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় লিজনকে। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ছুরিকাঘাতে লিজন মোল্লার নিহতের তথ্য নিশ্চিত করেছে। তবে, কী কারণে কে বা কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.