1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সিলেটের ফলাফল প্রকাশ ও অভিভাবক সভা সম্পন্ন

  • আপডেট সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৫৪ দেখেছেন

মোঃ আব্দুল কাদির রাজু, দক্ষিণ সুরমা, সিলেট: হযরত মাওলানা কুদরত উল্লাহ সাহেব রহ. এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সাহেবেরগাঁও (তেমুখী), টুকেরবাজার, জালালাবাদ, সিলেট-এর ২০২৪/২৫ ঈসায়ি শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ ৩১ আগস্ট শনিবার সকাল ৯টায় জামেয়ার ৪র্থ তলার হল রুমে অনুষ্ঠিত হয়।
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা.’র মুহতামিম হাফিজ আশিকুর রহমান হাফিজাহুল্লাহ’র সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামান এর সঞ্চালনায় ২০২৪/২৫ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি শফিকুর রহমান দাম.বা.। দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জামেয়ার পরিচালনা কমিটির সেক্রেটারি হাফিজ কাজী জুনাইদ আহমদ, সিনিয়র শিক্ষক মুফতি আরমান হুসাইন, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আবু তালহা ইয়ামিন, মাওলানা জুবায়ের বিন ইরশাদ, এডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ হুসেন সুমন। অনুষ্ঠানে জামেয়ার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বীনি শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের উদ্দেশ্য বলেন, বাচ্চাদের পড়ালেখার মানোন্নয়ন ও মনোযোগী করতে অভিভাবকদের সর্বদাই কর্মতৎপর ও বদ্ধপরিকর হতে হবে। এতে করে শিক্ষকদের প্রচেষ্টায় আপনার সন্তান একজন সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন।
পরে শিক্ষার্থীদের মধ্যে ফলাফল কার্ড প্রদান করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.