ইব্রাহিম হোসেন, লালপুর, নাটোর: নাটোরের ইতিহাসে প্রথম মন্ত্রী বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর প্রয়াত অন্যতম সদস্য লালপুর- বাগাতিপাড়া আসনের মরহুম ফজলুর রহমান পটল এর ৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
৩০/০৮/২০২৪ ইং রোজ শুক্রবার সন্ধ্যায় দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম কানুরমোড় পশ্চিম পাড়ায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মৃত্যুবার্ষিকী ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মোহাম্মদ আলী জিন্নাহ,সাধারন সম্পাদক দুয়ারিয়া ইউনিয়ন বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবেদ আলী মন্ডল সাবেক চেয়ারম্যান ও সভাপতি এবি ইউনিয়ন বিএনপি, শাহিনুর রহমান শাহিন, আহবায়ক দুয়ারিয়া ইউনিয়ন যুবদল, মোঃ সুমন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দুয়ারিয়া ইউনিয়ন বিএনপি, আব্দুল মতিন , যুবদল বিএনপি,
মোহাম্মদ সেলিম আজাদ, সাংগঠনিক ইউনিয়ন বিএনপি, কাজী আব্দুস সামাদ, সদস্য উপজেলা যুবদল, মোহাম্মদ আলিমুদ্দিন সাধারণ সম্পাদক সেচ্ছাসেবক দল দুয়ারিয়া ইউনিয়ন , মো: রুবেল হোসেন সদস্য ছাত্রদল উপজেলা বিএনপি,আব্দুল গনি বিশ্বাস ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বিএনপি, মাহফুজ যুগ্ম আহবায়ক,স্থানীয় বিএনপি যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ বিএনপির সকল নেতকর্মী উপস্থিত ছিলেন।