1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

৭৫ শতাংশ সিএফওর প্রত্যাশা, এআই আয় বাড়াবে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪ দেখেছেন

এআই নতুন প্রযুক্তি থেকে কৌশলগত হাতিয়ারে রূপ নিচ্ছে। এপিএসি অঞ্চলে এখন মাত্র ৩ শতাংশ সিএফও রক্ষণশীল অবস্থানে, যেখানে পাঁচ বছর আগে এই হার ছিল ৬৩ শতাংশ।
এশিয়া প্যাসিফিক (এপিএসি) অঞ্চলের প্রধান আর্থিক কর্মকর্তারা (সিএফও) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছেন। খরচ কমানোর হাতিয়ার হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদি আয়ের অন্যতম চালিকা শক্তি হিসেবে এআইয়ে বিনিয়োগ বাড়াচ্ছেন তারা। সম্প্রতি এআই প্রতিষ্ঠান সেলসফোর্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

২০২০ সালে যেখানে ৬৩ শতাংশ সিএফও এআই বিষয়ে সতর্ক নীতি গ্রহণ করেছিলেন, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৩ শতাংশে। অর্থাৎ, এআই এখন নতুন প্রযুক্তি নয়, বরং দক্ষতা বৃদ্ধি, কর্মপ্রক্রিয়া উন্নয়ন এবং প্রবৃদ্ধির প্রধান মাধ্যম হিসেবে ধরা হচ্ছে।

গবেষণায় দেখা যায়, এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রায় অর্ধেক সিএফও বিশ্বাস করেন, স্বয়ংক্রিয়ভাবে কাজ করা এআই এজেন্ট বিনিয়োগের লাভজনকতা (ROI) মূল্যায়নের ধরন পাল্টে দিচ্ছে। এখন আর প্রযুক্তি বিনিয়োগ কেবল স্বল্পমেয়াদি সফলতার মাপকাঠিতে সীমাবদ্ধ নয়, বরং টেকসই ব্যবসায়িক সমৃদ্ধির জন্য বিবেচিত হচ্ছে।

সেলসফোর্সের প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং/ফাইন্যান্সিয়াল অফিসার রবিন ওয়াশিংটন জানান, ডিজিটাল শ্রম এখন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং সিএফওদের জন্য কৌশলগত রূপান্তরের পথ খুলে দিয়েছে। তার ভাষায়, “এআই এজেন্ট ব্যবসার মডেল পরিবর্তনের পাশাপাশি সিএফওদের ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত করছে।”

গত বছর ৬৫ শতাংশ গ্লোবাল সিএফও প্রযুক্তি বিনিয়োগে দ্রুত রিটার্ন আনার চাপে ছিলেন। এখন তারা উপলব্ধি করছেন, এআই এজেন্ট শুধু খরচ কমানোর জন্য নয়, বরং আয়ের প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নত সিদ্ধান্ত গ্রহণের জন্য অপরিহার্য।

গবেষণার তথ্য বলছে, এপিএসি অঞ্চলের সিএফওরা তাদের এআই বাজেটের গড়ে ২৩ শতাংশ ব্যয় করছেন এআই এজেন্টে। এর ফলে তাদের খরচের দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। প্রায় ৬০ শতাংশ মনে করছেন, ডিজিটাল শ্রম ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকার মূল হাতিয়ার হবে।

অন্যদিকে ৭৫ শতাংশ সিএফওর মতে, এআই এজেন্ট শুধু খরচ কমাবে না, বরং আয়ও বাড়াবে। তাদের প্রত্যাশা, এই প্রযুক্তি ব্যবহারে কোম্পানির আয়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি আসবে। এছাড়া ৭৭ শতাংশ মনে করেন, এআই এজেন্ট তাদের ব্যবসার মডেল সম্পূর্ণ বদলে দিচ্ছে। আর ৫৮ শতাংশের মতে, এআই রুটিন কাজের বদলে কৌশলগত কাজেই বেশি গুরুত্ব দেবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.