1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬৮ দেখেছেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দ্বন্ধে কোন আনন্দ নাই,আপোষ করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই,এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটি সুনামগঞ্জের আয়োজনে কোর্ট প্রাঙ্গণে ৫টি লিগ্যাল এইড কর্ণারের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সুনামগঞ্জের চেয়ারম্যান মোঃ হেমায়েত উদ্দিন।

এরপর একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে কোর্ট চত্বর প্রাঙ্গণ পরিদর্শন শেষে কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন,সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া,বিঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিঞ্জ বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খানঁ,সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন,জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হোসাইন,বিঞ্জ আইনজীবি এড. মোঃ শামসুল হক,বিঞ্জ আইনজীবি এড. মল্লিক মঈনুুদ্দিন সুহেল,জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মোঃ আব্দুল হক,সাধারন সম্পাদক এড. নুরে আলম সিদ্দিকী উজ্জল প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন,উপকারভোগী দুইজন নারী ববিতা সরকার ও সাজমা বেগম।

সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সুনামগঞ্জের চেয়ারম্যান মোঃ হেমায়েত উদ্দিন বলেছেন,বিচার বিভাগ হচ্ছে সমাজের ধনী গরীব সবার জন্র। কিন্তু লিগ্যাল এইড হচ্ছে সমাজে যারা অসহায়,অস্বচ্ছল ও গরীব মানুষজন রয়েছেন তাদেরকে সরকারের সহায়তায় বিনা টাকায় আইনী সহায়তা প্রদান করা হয়ে থাকে। পাশাপাশি দুটি পক্ষের মধ্যে বিরোধ থাকলে ও লিগ্যাল এইড কমিটির মাধ্যমে ও আপোষে নিস্পত্তির সুযোগ রয়েছে। তিনি আরো বলেন দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যার যার অবস্থান থেকে দেশটাকে সবার জন্য একটি নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে সকলের প্রতি তিনি আহবান জানান। পরে সেরা প্যানেল আইনজীবি হিসেবে বিঞ্জ আইনজীবি মোছাঃ নাজনীন বেগম ও এড. মোঃ হানিফ সোলেমানের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.