1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

পশ্চিমবঙ্গে শাকিবের ‘প্রিয়তমা’ দর্শক টানতে পারছে না

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৪৬৩ দেখেছেন

বিনোদন প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা কলকাতায় মুখ থুবড়ে পড়েছে । ভারতে মুক্তি পেলেও খুব একটা সুবিধা করতে পারছে না সিনেমা প্রচারণার অভাবে।

জানা গেছে, গত ৩ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় মুক্তি পায় শাকিব-ইধিকা অভিনীত ‘প্রিয়তমা’। পশ্চিমবঙ্গের ৪০ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলেও এখন চলছে মাত্র পাঁচটি হলে। অর্থাৎ ৩ দিনের ব্যবধানে ৩৫টি হলে আর শো চলছে না সিনেমাটির।

উত্তর ২৪ পরগনার বারাসাতের হেলাবটতলা এলাকায় লালি সিনেমা হলের ম্যানেজার গৌতম দে বলেন, ভালো প্রচারণা না থাকায় হলে সিনেমাটি দর্শক টানছে না। দুর্গাপূজা গেছে, সামনেই কালীপূজা। মানুষ এখন পুরোপুরি ঘোরাফেরায় ব্যস্ত।

হল ম্যানেজার আরও বলেন, সিনেমাটি দেখতে যারা হলে আসছেন, তারা খোঁজ নিচ্ছেন কবে আসবে সালমান খানের ‘টাইগার থ্রি’ আসবে। প্রিয়তমার কিছুই নেই। এখন পাবলিসিটির যুগ। যারাই সিনেমাটি ভারতে আনুক, ভালো ব্যবসা করতে সবার আগে তাদের চিন্তায় আনতে হবে প্রচারের বিষয়টা। না হলে আগামী দিনে শো পাওয়া খুবই মুশকিল হবে।

পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে বড় কোনো সিনেমার সঙ্গে যেন ক্ল্যাশ না করে। সামনে ‘টাইগার থ্রি’, এরপর শাহরুখ খানের ‘ডাঙ্কি’, দেবের ‘প্রধান’। এ সময় বাংলাদেশের সিনেমা এখানে ভালো ব্যবসা করবে না। ব্যাপকভাবে সিনেমার প্রচার হলে দর্শক সিনেমা দেখতে আসবে।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর এলাকার মহামায়া সিনেমা হলে ‘প্রিয়তমা’র মাত্র তিনটি শো চলেছে। চোখে পড়ার মতো সেরকম ভিড়ও ছিলনা দর্শকদের।

জানা গেছে, আগামী ১১ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে চলবে শাকিবের ‘প্রিয়তমা’। আর দীপাবলির সময় মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।

উল্লেখ্য, শাকিব-ইধিকা অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। সিনেমায় চিত্রনায়কের বিপরীতে কাজ করেছেন কলকাতার ইধিকা পাল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.