1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ারুল হক কাকার

  • আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৭৪ দেখেছেন

নিউজ ডেস্ক

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বেলুচিস্তান আওয়ামী পাটি (বিএপি)’র স্বল্প পরিচিত সিনেটর আনোয়ারুল হক কাকার। আজ শনিবার দেশটির বিরোধী দলীয় নেতা এ তথ্য জানান।

বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ আহমদ আজ এক বৈঠক করেন। সেখানে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেন।

প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করার পর বাইরে বেরিয়ে রিয়াজ আহমদ সাংবাদিকদের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলের নাম জানান।

তিনি আরও জানান, আনোয়ারুল আগামীকাল রোববার শপথ নিতে পারেন।

তবে আজকে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিসভা নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন রিয়াজ।

পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে ৯ আগস্ট রাতে জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হলে সাধারণ নির্বাচন করতে হবে ৯০ দিনের মধ্যে। আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হতে হবে।

তবে নির্ববাচন যখনই এটি হোক, এটি সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ছাড়াই হবে। কারণ, তিনি গত সপ্তাহান্তে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে তিন বছরের কারাদন্ডে দন্ডিত হয়েছেন। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে খানকে বরখাস্ত করার পর থেকে পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে এবং একই সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যারও সম্মুখীন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.