1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা – মোংলায় বছরে হাজার কোটি টাকার মাদক বানিজ্য মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ নতুন পুলিশ সুপার যোগদান বাগেরহাট জেলায় বিরলে অসময়ে মাচায় তরমুজ চাষে চমক, কৃষক জয়নন্দের অভাবনীয় সাফল্য সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, আটক ব্যক্তি কারাগারে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব

উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন

– স্বনির্ভরতা,জনসেবা ও নাগরিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি

reporter রাজু আহমেদ,নীলফামারী 
calendar প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ

আসন্ন কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী মো.রাজু হোসেন গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করে তিনি শিক্ষা,স্বাস্থ্য,স্বনির্ভরতা এবং নাগরিক সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কামারপুকুর ইউনিয়নের বাড়িবন পাড়ার বাসিন্দা সাবেক মেম্বার রাজু হোসেন মরহুম তফিল উদ্দিন সরকারের একমাত্র ছেলে।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন রাজু হোসেন।এ সময় তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা,প্রত্যাশা ও উন্নয়ন-চাহিদার কথা শুনছেন।নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দিচ্ছেন তিনি।

রাজু হোসেন বলেন,আমি আপনাদের ভাই, চাচা ও সহযোদ্ধা হিসেবে ৩ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থাকতে চাই।এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে চাই।আপনাদের দোয়া,ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।পাশাপাশি এলাকার শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ ও মানুষের স্বনির্ভরতার সুযোগ বাড়ানো আমার অন্যতম লক্ষ্য।একই সঙ্গে বয়স্ক,বিধবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও বলেন তিনি।

স্থানীয় নাগরিকদের দৈনন্দিন দুর্ভোগের বিষয়টি তুলে ধরে রাজু হোসেন আরও বলেন,পানি,রাস্তা,সড়কবাতি ও ড্রেনেজ সমস্যাকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।জনগণের প্রয়োজন ও মতামতকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার কথাও জানান তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান,ওয়ার্ডে রাস্তা,পানি,ড্রেনেজ ও আলোর মতো কিছু সমস্যা রয়েছে।তাঁদের প্রত্যাশা,নির্বাচিত জনপ্রতিনিধি নিয়মিত মানুষের কথা শুনবেন এবং সমস্যাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন।তরুণদের প্রসঙ্গে রাজু হোসেনের অঙ্গিকার,তরুণরাই এলাকার ভবিষ্যৎ।তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে কাজ করতে চাই।

আমি নির্বাচিত হলে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

এদিকে রাজু হোসেনের সমর্থকেরা জানান,এলাকার মানুষের দোয়া,ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।রাজু হোসেনের প্রচারণার মূল বার্তা-আপনাদের ভোট,আমার শক্তি-ওয়ার্ডের উন্নয়ন,আমাদের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com