1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, তৈরি হলো চুলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিবির অভিযানে আটক কাভার্ডভ্যান, মিললো ৭৫০ ভারতীয় কম্বল স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত কৃষকের সার নেই, পেটে ভাত নেই; ব্যাংকে টাকা নেই—জামায়াত আমির ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, তৈরি হলো চুলা লাকসাম থানায় পুলিশের টহল জোরদারে পিকআপ দিলেন এমপি আবুল কালাম নাগরপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনিরের মতবিনিময় সভা গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত ঘোষণা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, তৈরি হলো চুলা

reporter বেলাল হোসেন ,ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ

ইউটিউব দেখে পুরাতন বা পোড়া মবিল ব্যবহার করে ব্যতিক্রমী চুলা তৈরি করেছেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রামনাথ হাটের পল্লী চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক, আলহাজ্ব ইব্রাহিম জামান। স্থানীয় একটি ওয়ার্কশপে তৈরি করা এ চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাড়ি ও মেশিনের পুরাতন মবিল। নতুন ধরনের এই চুলা দেখতে স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে ।
জানা গেছে, রামনাথ হাটের একটি ওয়ার্কশপে প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে চুলাটি তৈরি করা হয়েছে। এতে একটি ব্লোয়ার ফ্যানের মাধ্যমে বাতাসের চাপ দিয়ে পুরাতন মবিল জ্বালানো হয়। ইব্রাহিম জামানের দাবি, এক লিটার পুরাতন মবিল দিয়ে প্রায় দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত চুলা জ্বালানো সম্ভব।

ইব্রাহিম জামান বলেন, “ইউটিউবে দেখেছি পুরাতন মবিল দিয়ে চুলা জ্বালানো হচ্ছে। বিষয়টি দেখে আমারও এমন একটি চুলা তৈরির ইচ্ছা হয়। পরে রামনাথ হাটের একটি ওয়ার্কশপে চুলাটি তৈরি করি। এটি তৈরি করতে আমার প্রায় ৩ হাজার ৫০০ টাকা খরচ হয়েছে।”তিনি আরও বলেন, “বর্তমানে বাজারে এক মণ খড়ির দাম প্রায় ২০০ থেকে ৩০০ টাকা। সেখানে পুরাতন মবিল ব্যবহার করে তুলনামূলক কম খরচে রান্না করা সম্ভব বলে মনে হচ্ছে। তাই সাধারণ মানুষের মধ্যেও এ ধরনের চুলা নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে।”

রামনাথ বাজার স্থানীয়রা একজন জানান, সাধারণত ওয়ার্কশপে গাড়ি ও বিভিন্ন যন্ত্রপাতি থেকে বের হওয়া পুরাতন মবিল ফেলে দেওয়া হয়। সেই মবিলকে জ্বালানি হিসেবে কাজে লাগিয়ে রান্নার কাজে ব্যবহার করার উদ্যোগটি তাদের কাছে নতুন ও আকর্ষণীয় মনে হচ্ছে।

জানা যায়, এ ধরনের চুলায় পুরাতন মবিল নির্দিষ্ট পদ্ধতিতে সরবরাহ করে ব্লোয়ারের বাতাসের সাহায্যে দহন করা হয়। তবে পুরাতন মবিল পোড়ানোর সময় ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস তৈরি হতে পারে। তাই এ ধরনের চুলা ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত বায়ু চলাচল, নিরাপদ নির্মাণ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
রামনাথ হাটে তৈরি এই ব্যতিক্রমী মবিলের চুলাটি দেখতে প্রতিদিনই স্থানীয় মানুষের কৌতূহল বাড়ছে। অনেকেই বলছেন, নিরাপদভাবে ব্যবহার করা সম্ভব হলে ফেলে দেওয়া পুরাতন মবিলকে বিকল্প জ্বালানি হিসেবে কাজে লাগানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com