1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিবির অভিযানে আটক কাভার্ডভ্যান, মিললো ৭৫০ ভারতীয় কম্বল স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত কৃষকের সার নেই, পেটে ভাত নেই; ব্যাংকে টাকা নেই—জামায়াত আমির ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, তৈরি হলো চুলা লাকসাম থানায় পুলিশের টহল জোরদারে পিকআপ দিলেন এমপি আবুল কালাম নাগরপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনিরের মতবিনিময় সভা গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত ঘোষণা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত ঘোষণা

reporter সাব্বির আলম বাবু
calendar প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ

ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হাওলাদার মাদকসহ গ্রেপ্তারের পর ওই ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ছাত্রদলের দৌলতখান উপজেলা শাখার আহ্বায়ক মো. সনজিব মৃধা ও সদস্যসচিব মো. সোহান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতখান উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী ৩ নম্বর চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সনজিব মৃধা ও সদস্যসচিব মো. সোহান হাওলাদার।
সনজিব মৃধা বলেন, ‘চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এ ছাড়া গত কয়েক দিন ধরে ওই কমিটির আহ্বায়ক শাকিল হাওলাদারসহ কয়েকজনের বিরুদ্ধে সংগঠনবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আসছে। তবে এসব অভিযোগের কোনো প্রমাণ আমরি পাইনি।’ তিনি আরও বলেন, ‘ছাত্রদল মাদকমুক্ত সমাজ উপহার দিতে চায়। ছাত্রদলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তা দলের ও দেশের জন্য বদনাম। এসব বিষয় বিবেচনা করেই চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ জানুয়ারি শাকিল হাওলাদারকে আহ্বায়ক ও মো. আব্দুল হাইকে সদস্যসচিব করে ৩১ সদস্যের চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সনজিব মৃধা ও সদস্যসচিব সোহান হাওলাদার ওই কমিটির অনুমোদন দেন। কমিটির মেয়াদ ছিল ছয় মাস।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দৌলতখান উপজেলায় মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হাওলাদারসহ পাঁচ যুবক। তাঁরা হলেন উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও হাওলাদার বাড়ির সামছুদ্দিনের ছেলে মো. শাকিল হাওলাদার (২৪), একই উপজেলার মধ্য জয়নগর এলাকার আজাহার আলী শিকদার বাড়ির মাওলানা মহিউদ্দিনের ছেলে জাবের (২৪) ও নুর উদ্দিনের ছেলে জোনায়েদ (২৮), কলাকোপা গ্রামের ছিদ্দিকের ছেলে সাব্বির (১৯) ও মৃত ফারুক মাঝির ছেলে রাসেল (২৫)। তাঁদের কাছ থেকে ১৩টি ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। শুক্রবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com