1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে প্রকাশ্যে অস্ত্র মহড়ার পর পরিত্যক্ত পিস্তল উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ কেন্দুয়ায় তরল জাতীয় পদার্থ নিক্ষেপ মামলায় পাঁচজনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ রেললাইনে বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে বিরলে শ্রবণপ্রতিবন্ধীর মৃত্যু তাজপুরে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী অলিউর রহমান সাতক্ষীরা শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন কাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে প্রকাশ্যে অস্ত্র মহড়ার পর পরিত্যক্ত পিস্তল উদ্ধার

reporter ‎মোঃ হারুন অর রশিদ উখিয়া (কক্সবাজার)
calendar প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ অপরাহ্ণ

‎কক্সবাজারের উখিয়া পালংখালীর ফারিরবিল এলাকায় প্রকাশ্যে অস্ত্র মহড়ার জের ধরে পুলিশের পরিচালনা করা এক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনের এলাকা থেকে অস্ত্রটি জব্দ করে বালুখালী পুলিশ ক্যাম্পের টহল দল।

‎পুলিশ সূত্রে জানা যায়, পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ছিনতাই বা কোনো বড় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত পুরাতন পিস্তল উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে।

‎উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, সম্প্রতি পালংখালী ইউনিয়ন সীমান্তে অস্ত্র মহড়ার ঘটনার পর থেকেই অপরাধ দমনে এলাকায় নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com