ফরিদপুরের ভাঙ্গা বাজারের মেইন রোডে সোনালী ব্যাংকের নিচে অবস্থিত পুরোনো ওষুধের দোকান ‘রায় ফার্মেসী’তে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
দোকান মালিক শুভ রায় জানান,ভোরের দিকে এক তরুণ দোকানের ভেতরে প্রবেশ করে ক্যাশ কাউন্টারে যায়। পরে ক্যাশে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সকালে দোকান খোলার পর ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি
চুরির পুরো ঘটনা দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে সন্দেহভাজন তরুণকে দোকানের ভেতরে প্রবেশ করে চুরি করতে দেখা যায়। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।দোকান চুরির ঘটনায় ভাঙ্গা থানা একটি অভিযোগ করেছি।
রায় ফার্মেসী ভাঙ্গা বাজারের দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠিত ওষুধ বিক্রয়কেন্দ্র এমন বাজারের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ভোরবেলায় চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়াছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ভাঙ্গা বাজারে বিশেষ করে রাত ও ভোরের সময়ে পুলিশি টহল আরো জোরদার করা প্রয়োজন।