1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ধুনটে একদিনে তিন কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন গোলাম মোহাম্মদ সিরাজ এমপি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ভোরের অভিযানে দুই ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস মাদক ও সেবনকারী এবং ব্যবসায়িক বিরোধী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দিয়েছেন কলারোয়ার বামনখালি হাইস্কুলের সাবেক শিক্ষক আফজাল করিম ই.ন্তে.কা.ল করেছেন পূবাইলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তরুণ ঠিকাদার রানা মিয়ার সংবাদ সম্মেলন করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ সদরে নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ উখিয়ায় ৬৪ বিজিবি’র অভিযানে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ধুনটে একদিনে তিন কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন গোলাম মোহাম্মদ সিরাজ এমপি

reporter শফিক, বগুড়া
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ

বগুড়ার ধুনট উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন, উপজেলা ও পৌর ওলামা দলের দ্বিবার্ষিক সম্মেলন এবং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার তিনি এসব কর্মসূচিতে অংশ নিতে ধুনট সফর করবেন। তাঁর সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় ধুনট উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোলাম মোহাম্মদ সিরাজ এমপি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এরপর দুপুর ২টায় তিনি ধুনট উপজেলা ও পৌর ওলামা দলের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।

সম্মেলন শেষে তিনি ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁও মানাস সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ফাইনাল খেলাকে ঘিরে আয়োজক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
গোলাম মোহাম্মদ সিরাজ এমপির এ ধুনট সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী।

সফরসূচির প্রতিটি কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আয়োজক ও স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com