1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু।

reporter মোঃ রাসেল মৃধা, বেতাগী (বরগুনা)
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ

বরগুনায় বেতাগী উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে চালের পোকা নিধনের গ্যাসের ট্যাবলেট সেবনের পর শিরিন আক্তার (৪৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অপর ঘটনায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন রাজু (২৫) নামের এক যুবক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইয়ালকাটা গ্রামের স্বামীর বাড়িতে শিরিন আক্তার চালের পোকা নিধনের গ্যাসের ট্যাবলেট সেবন করেন। পরে বমি ও অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে সুবিদখালী এলাকায় দুপুর আড়াইটার দিকে শিরিনের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের জাহাঙ্গীর মীরের স্ত্রী এবং রুস্তুমের মেয়ে। তাৎক্ষণিকভাবে ট্যাবলেট সেবনের কারণ জানা যায়নি।

অন্যদিকে, একই দিন রাত ৯টার দিকে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারের পোস্ট অফিসের পেছনে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রাজু (২৫)। তিনি চান্দখালী এলাকার মৃত রাজ্জাক ফারাজীর ছেলে।

স্থানীয়রা জানান, অটোরিকশায় চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রাজু। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিহার রঞ্জন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার পৃথক দুটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com