1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চরম বৈষম্যের স্বীকার মাধ্যমিক বিদ্যালয়ের “কম্পিউটার ল্যাব অপারেটর” - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ গ্রেপ্তার ২ রাস্ট্রায়ত্ত ২৫ টি পাটকলসহ ৪৪ শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি মুলাদী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ‍্যাসিষ্টিভ ডিভাইস বিতরণ রংপুরে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুর যুবসমাজের সহযোগিতায় চিহ্নিত মাদক কারবারি আলামিন গ্রেফতার ইতিহাসে প্রথমবার তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিল বরিশাল সিটি করপোরেশন লাকুটিয়ায় BADC খামার: লিখিত নোটিশ ছাড়াই মাপজোখের প্রস্তুতির অভিযোগ মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর ভাষার বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখচ্ছে ‘কড়া পাঠশালা’ চাঁদাবাজির মামলায় চরফ্যাশনের আলমগীর মালতিয়া কারাগারে

চরম বৈষম্যের স্বীকার মাধ্যমিক বিদ্যালয়ের “কম্পিউটার ল্যাব অপারেটর”

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫১ অপরাহ্ণ

আমানউল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধি: মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হলেও এম.পি.ও নীতিমালায় ল্যাব পরিচালনার জন্য ২০১৮ ইং এ নবসৃষ্টি পদ সৃষ্টি হয় কম্পিউটার ল্যাব অপারেটর এবং উক্ত পদে নিয়োগের আদেশ দেওয়া হয় ২০২০-২১ ইং অর্থবছরে। শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবগুলোতে “কম্পিউটার ল্যাব অপারেটর” নিয়োগ করা হলেও ল্যাব পরিচালনার জন্য কম্পিউটার অপারেটরদের নেই কোন কাজের সু- নির্দিষ্ট নীতিমালা। যার কারনে পদবী কম্পিউটার ল্যাব অপারেটর হওয়া সত্ত্বেও অনেকে কম্পিউটার ল্যাব পরিচালনা করতে পারছেন না এবং অনেক প্রতিষ্ঠানে ল্যাবের কম্পিউটার সঠিকভাবে ব্যবহার হচ্ছেনা যার কারনে হেলায় নষ্ট হচ্ছে রাষ্ট্রের কোটি কোটি টাকার কম্পিউটার। কিছু প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব অপারেটরদের কম্পিউটার টাইপিষ্ট মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সারাদিন প্রতিষ্ঠানের অন্য কাজের সাথে জরিত থাকায় ল্যাব সঠিকভাবে পরিচালনা করা যায় না বা করতেও দেন না। তাই ল্যাব পরিচালনার জন্য দ্রুত নীতিমালার প্রয়োজন। ইহা ছাড়াও এই একই ডিপ্লোমা যোগ্যতা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি শিক্ষক,ট্রেড ইন্সট্রাক্টর,ডেমোনেষ্ট্রেটর বেতন পাচ্ছে দশম গ্রেডে।

প্রকাশ থাকে যে, উক্ত পদে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড তিন বছর মেয়াদী ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগ করা হলেও বেতনের বৈষম্য রয়েছে ব্যাপক। ডিপ্লোমাদের বেতন ভাতা নিরসনের জন্য ১৯/১১/ ১৯৯৪ ইং সালে একই নম্বর ও তারিখের পদোন্নতির প্রজ্ঞাপন জারি হয় (যাহার স্মারক- সন(বিধি-২)পদোন্নতি ২৭/৯৪-১১৬৪)। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগ করা হলে দ্বিত্বীয় শ্রেণির পদমর্যাদার কথা বা বর্তমান ১০ম গ্রেডের কথা উল্লেখ করেন। অথচ কম্পিউটার ল্যাব অপারেটর পদে বেতন দেওয়া হয় মাত্র ১৬ গ্রেড! । নিয়োগের নীতামালায় আছে- বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে তিনবছর মেয়াদী কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা /সমমান অথবা আইসিটি সহ বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/সমমান (কম্পিউটার কোর্সসহ)। সমমানদের ক্ষেত্রে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাদের অগ্রাধিকার। বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয় কম্পিউটার ল্যাব অপারেটর ফোরামের সভাপতি মো: সেকেন্দার আলম সুমন, সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, এবং সাংগঠনিক সম্পাদক মো: আমানউল্লাহ দৈনিক ঘোষণাকে জানান “কম্পিউটার ল্যাব অপারেটর” পদকে পরিবর্তন করে “কম্পিউটার ল্যাব ইন্সট্রাক্টর” করা ও বেতন গ্রেড ১০ম করা, কাজের সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বেতন গ্রেড ডিপ্লোমা প্রকৌশলী গণের ১০ম করা, আইসিটি সহ বিজ্ঞান বিভাগে এইচ এস সি /সমমান পাসদের প্রয়োজনে কোন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে ১০ম গ্রেডে পদায়ন করা, এই পদে শুধুমাত্র ডিপ্লোমা /সমমানদের নিয়োগ করা। নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার যৌক্তিক দাবী নিয়ে কাজ করে যাচ্ছে “বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয় কম্পিউটার ল্যাব অপারেটর ফোরাম”। আরও জানান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আইসিটি উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের সাথে আলোচনায় বসার চেষ্টায় আছি। আমরা আমাদের যৌক্তিক দাবীসমূহ উপস্থাপনের পর আশা করি আমাদের যে অধিকার সেটা ফিরিয়ে দিবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com