1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নাজিরহাটে নিম্ন মানের ইট দিয়ে সড়ক নির্মান প্রশাসনের তাৎক্ষনিক ব্যবস্থা সাতক্ষীরায় জনশৃঙ্খলা ব্যবস্থাপনা’বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন ইউপি সচিব আবুল কালাম আজাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন কৃষি সমৃদ্ধি বিসি আইসি ও বি,এ,ডি,সি সার ডিলারগণের সাথে মতবিনিময় সভা, ময়মনসিংহে লাইসেন্স বিহীন গেইন ফিডকে ৫০ হাজার টাকা জরিমানা করলেন ইউএনও ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর ৪ দিন অবস্থান, এলাকায় চাঞ্চল্য! নতুন পঞ্চগড় বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে নবনিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম.এ.মজিদের মতবিনিময় দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ সৈয়দ নূরুল আলম শাহ আমিরীর (রহ.) ২২তম ওরশ উপলক্ষে পটিয়া আমির ভান্ডারে বর্ণাঢ্য আয়োজন

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠান

reporter মনির হোসেন চাঁদপুর
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আবদুল হান্নান (এমপি)।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব মো. আবদুল হান্নান বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গভর্নিং বডির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সদস্যরা তাঁদের মেধা, অভিজ্ঞতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডি ও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সকল সদস্যকে ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংসদ সদস্য আলহাজ্ব মো. আবদুল হান্নান। একই সঙ্গে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আলহাজ্ব মো. আবদুল হান্নান আরও বলেন, “আমাদের প্রত্যাশা, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ সুশিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও জ্ঞানচর্চার একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হবে। শিক্ষার্থীরা যেন দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার উন্নয়নে তাঁর সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কলেজের নবগঠিত গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com