1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে দেশে আসলেই গ্রেফতার মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ

reporter ​মোঃ লুৎফর রহমান, বিরল (দিনাজপুর)
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ

দিনাজপুরের বিরল উপজেলার রঘুপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদান ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার বিকেলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, বিরল উপজেলা শাখার আয়োজনে বিরল শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি আনিসুজ্জামান মিলনের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও উপজেলা সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
​সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আব্দুর রহিম, কর্মচারী ঐক্য ফেডারেশনের সভাপতি ইসাহাক আলী, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আজিজার রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক মুনসেফ আলী, বোচাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বজলুর রশীদ ও সাধারণ সম্পাদক মাজেদুর রহমান পাপ্পু। এছাড়াও বক্তব্য দেন বিরল উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মিজানুর রহমান, শিক্ষক নেতা রফিকুল ইসলাম ও ওয়াহেদুজ্জামানসহ অনেকে।
​সমাবেশে বক্তারা শিক্ষকের ওপর হামলাকে অত্যন্ত ন্যাক্কারজনক আখ্যা দিয়ে অবিলম্বে হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
​এর আগে শিক্ষক নেতৃবৃন্দ বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলামের নিকট ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। সমাবেশ শেষে একটি প্রতিবাদী বিক্ষোভ র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com