1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে তিন সাবেক যুবদল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা পিয়নের চাকরিতে ‘শত কোটি টাকার’ সম্পদের পাহাড়! মোহাম্মদপুর রেজিস্ট্রি অফিসের জাহাঙ্গীরকে ঘিরে তোলপাড় সাতক্ষীরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ একই পরিবারের ৩ জন আটক কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস দোয়ারাবাজারের নরসিংপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের লাখ লাখ টাকা উধাও সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বেতমোরে কৃতিত্ব সন্তান সাবেক ছাএদল নেতা ঘাটাইলে ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক পিপির কার্যালয়ে অবরুদ্ধ সাবেক চেয়ারম্যান, চাঁদা আদায়ের অভিযোগ

বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে তিন সাবেক যুবদল

reporter মোঃ মেহেদী হাসান সাদ্দাম মঠবাড়িয়া, পিরোজপুর
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ

সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিএনপির দুর্দিনের পরীক্ষিত ও ত্যাগী তিন নেতা। নবগঠিত কমিটিতে ১নং সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সোহাগ ঘরামী, সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রুম্মান আকন এবং সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসেন হৃদয়।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নবনির্বাচিত এই তিন নেতা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের কঠিন ও প্রতিকূল সময়ে তারা নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মোঃ সোহাগ ঘরামী ১নং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

অন্যদিকে মোঃ রুম্মান আকন সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাদ্দাম হোসেন হৃদয় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।

নেতাকর্মীদের প্রত্যাশা, নবনির্বাচিত এই তিন নেতা পারস্পরিক সমন্বয় ও ঐক্যের মাধ্যমে সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ভূমিকা রাখবেন। পাশাপাশি প্রবাসে থাকা পিরোজপুর জেলার বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন।

দলের দুঃসময়ে যারা রাজপথ ও সংগঠনের পাশে ছিলেন, তাদের মূল্যায়ন সংগঠনের জন্য ইতিবাচক বার্তা বহন করে—এমনটাই মনে করছেন সৌদি আরব প্রবাসী বিএনপির নেতাকর্মীরা।

নব-নির্বাচিত মোঃ সোহাগ ঘরামী, মোঃ রুম্মান আকন ও সাদ্দাম হোসেন হৃদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে এই তিন নেতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের জন্য কাজ করে যাবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com