1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বরিশাল সিটির প্রথম নারী প্রশাসক বিলকিস জাহান শিরিনের জন্মদিন আজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেফতার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীতে চলছে চর দখল ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে সুরভিতে দোয়া মাহফিল বৃক্ষ বিতরণ কর্মসূচিতে ৫ হাজারের বেশি চারা বিতরণ যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধে বাংলাদেশের চ্যালেঞ্জ-সম্ভাবনা-ড. সাদেকুল ইসলাম ৩২ তম দৈনিক ঘোষণা কাজিরহাট ফের মাদকের ছায়া। অভিযানের পরেও কারা চালাচ্ছে মাদক কারবার উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ২১ জন জিপিএ-৫ পেয়েছে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বদলে যাচ্ছে বিয়ানীবাজারের তিলপাড়া ইউপির নাম

বরিশাল সিটির প্রথম নারী প্রশাসক বিলকিস জাহান শিরিনের জন্মদিন আজ

reporter মো: শাখাওয়াত হোসেন
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ

বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নারী প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের জন্মদিন আজ।

জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে বরিশালের রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে পরিচিত মুখ।

বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজে পড়াশোনার সময় রাজনীতিতে যুক্ত হন বিলকিস আক্তার জাহান শিরিন। ১৯৮৪ সালে রাজনীতিতে পথচলা শুরু করে ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যুক্ত হন। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রী বিষয়ক সম্পাদক এবং ১৯৯০ সালে এজিএস নির্বাচিত হন। পরবর্তীতে বরিশাল জেলা ছাত্রদল, মহিলা দল, মহানগর বিএনপি ও বিএনপির বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় বর্তমানে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর নগরীর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, খাল-ড্রেন পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে এসব কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে নগরবাসীর মধ্যে তৈরি হয়েছে ইতিবাচক প্রত্যাশা।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নারী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করায় এবারের জন্মদিনটি তার কর্মজীবনে বিশেষ তাৎপর্য বহন করছে। দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগরীর নাগরিক সেবায় আরও কার্যকর পরিবর্তন আনবেন—এমন প্রত্যাশা নগরবাসীর।

বিশেষ করে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনায় দৃশ্যমান অগ্রগতি দেখতে চান নগরবাসী। তাদের প্রত্যাশা, ধারাবাহিক উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বরিশাল আরও পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

জন্মদিনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com