1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

reporter জাহাঙ্গীর আলম
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার সামাজিক উদ্যোগ ‘নিসর্গ’-এর আয়োজনে জেলা শহরের শিমরাইলকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মাসুদ রানা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমরাইলকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এবিএম মুমিনুল হক, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শামীম আহমেদ, এনসিসি ব্যাংকচ ব্রাহ্মণবাড়িয়া শাখার অপারেশন ম্যানেজার আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের নির্বাহী পরিচালক আলহাজ হাবিবুর রহমান রতন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, বরং সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব ও প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। একই সঙ্গে এনসিসি ব্যাংকের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com