1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের

reporter মোঃ রবিউল হোসেন খান
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ

খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের মাসিক সভা আজ ১৯ জুলাই জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তার সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা দেন সংশ্লিষ্ট দপ্তরকে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ ওয়েব পোর্টাল হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া উপজেলার মডেল মসজিদ গুলোর নির্মান কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে হস্তান্তর করতে হবে। তিনি আরো বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন হাসপাতালে অগ্নিকান্ড সংগঠিত হচ্ছে। অগ্নিকান্ড প্রতিরোধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে হবে। হাসপাতালের আশপাশের এলাকা ধুমপান মুক্ত রাখতে হবে। তিনি বলেন, কয়রা উপজেলায় মুন্ডা, মালো, বাঘ- বিধবাদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। এক্ষেত্রে তাদের যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক দপ্তরের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে সাবলম্বী করা যেতে পারে। সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ শওকত আলী জানান, জুলাই ১৫ আগষ্ট তারিখ পর্যন্ত হাম সন্দেহে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১২০০ জন ও হাম পজেটিভ রোগীর সংখ্যা ৪৪ জন। বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৪২ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত হামে মৃত্যুর সংখ্যা ১৩ জন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান, খুলনা জেলায় কৃষকদের কার্ড দেওয়া হবে। জেলার মোট কৃষক পরিবারের সংখ্যা তিন লাখ ২৬ হাজার পাঁচশত ৬১ জন। এরমধ্যে প্রাথমিক পর্যায়ে নয়টি উপজেলায় নয়টি ব্রকে / উপজেলার ১৫ হাজার ছয়শত ৬৯ টি পরিবারকে কৃষক কার্ড প্রদান করা হবে। মৎস অধিদপ্তরের জেলা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান সভায় জানান, গত মাসে রপ্তানি যোগ্য চিংড়িতে পুশ বিরোধী ১৩ টি অভিযান করে ৭২০ কেজি পুশকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে এবং ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মৎস সংরক্ষণ আইনে সাতটি অভিযান ও চারটি মোবাইল কোর্ট পরিচালনা করে ০.৭৮৫০০ লাখ মিটার কারেন্ট জাল, দুইটি বেহুন্দি জাল, একটি চায়না দুয়ারি জাল, তিনটি অবৈধ নেটপাটা জব্দ করে অবমুক্ত করা হয়েছে এবং তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম সভায় জানান, একমাসে টিকা বিক্রয়, খামার রেজিষ্ট্রেশন ফি আদায় এবং কৃত্রিম প্রজনন ফি বাবদ মোট ১৯ লাখ এক হাজার আটশত ছয় টাকা রাজস্ব আয় হয়েছে।২০২৫-২৬ অর্থ বছরে মোট রাজস্ব আদায় হয়েছে এক কোটি ছয় লাখ ৭১ হাজার দুইশত ৯৫ টাকা। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব জানান, গতমাসে ১২ টি বাজার তদারকি করা হয়। ২০ টি প্রতিষ্ঠানকে দন্ড প্রদান করে এক লাখ ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিতান কুমার মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com