1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার ভূষন্ডি রথখোলা মোড় এবং নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রেলগেট এলাকায় স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করে পুলিশ।

মির্জাপুর থানার এসআই এএইচএম রাশেদ ফজল ও এস.আই রমিজ রায়হান তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মির্জাপুর উপজেলার পৌরসদরের পোষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ আব্দুল বারেক (৪০), লতিফপুর ইউনিয়নের ছলিমনগর গ্রামের মৃত শাহ আলম হোসেনের ছেলে মোঃ জামিল হোসেন (২৬), ভূষন্ডি দক্ষিণপাড়া গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে মোঃ নজরুল (৪০), নাগরপুর উপজেলার বেটুয়াজানী গ্রামের মোঃ কাশেম মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে মির্জাপুর নতুন বাসস্ট্যান্ড রেলগেট এলাকার একটি মুদি দোকানে ইয়াবা বিক্রির সময় জামিল হোসেন নামের এক যুবককে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে সোপর্দ করা হলে আটককৃতর তথ্যমতে ওই দোকানের বারেকের কাছ থেকে ৮পিসসহ ১১ পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের ভূষন্ডি রথখোলা মোড় এলাকায় হেরোইন বিক্রির সময় মোঃ নজরুল ও মোঃ রাসেল মিয়াকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রমিজ রায়হান ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেফতার করেন। এসময় আটককৃতদের দেহ তল্লাশি চালিয়ে আসামি নজরুলের কাছ থেকে ০.৩৫ গ্রাম এবং রাসেলের কাছ থেকে ০.৩৫ গ্রামসহ মোট ১২ পুরিয়া (০.৭০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে পাইকারী মূল্যে মাদকদ্রব্য ক্রয় করে মির্জাপুরসহ আশেপাশের এলাকায় খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদের গ্রেপ্তারের মধ্য দিয়ে উদ্বিগ্ন এলাকাবাসীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com