1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন: পটিয়ায় ত্রাণ বিতরণকালে এমপি এনামুল হক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন: পটিয়ায় ত্রাণ বিতরণকালে এমপি এনামুল হক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশন। শনিবার (১৮ জুলাই) বিকেলে এস এম নাছিমা বেগম দাখিল মাদ্রাসা, দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং বাথুয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে পৃথক তিনটি কেন্দ্রে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। ত্রাণ বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি এনামুল হক বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে দেশের স্বার্থে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের বিত্তবান ও মানবিক মানুষেরও নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। সভাপতির বক্তব্যে আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, আশিয়া ইউনিয়নের আরও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছেও পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং ভবিষ্যতেও ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, মঈনুল আলম ছোটন, ওহিদুল আলম পিবলু, হাবিবুর রহমান রিপন, শরিফ উদ্দিন চৌধুরী, সাখাওয়াত চৌধুরী খোকা, জাবেদ চৌধুরী, সেলিম মোস্তফাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সমাজসেবীরা। ত্রাণ পেয়ে উপকারভোগীরা আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com