1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
তে ফরেস্ট্রি বিভাগে মাস্টার্স কোর্সের উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
১৫ জুলাই বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান দুলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী একাধিক বিচারাধীন মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল ঢাকায় গ্রেপ্তার উখিয়ায় বন্যার্তদের মাঝে সংসদ সদস্য শাহ জাহান চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ। ১৫ বছর পর পাটগ্রামের আলোচিত দুলাল হত্যা মামলার রায়: সুমনের যাবজ্জীবন নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা কাউন্সিলর নির্বাচনে পাল্টে যাচ্ছে ভোটারদের হিসাব নিকাশ আলোচনায় আছেন একাধিক প্রার্থী গাজীপুর মহানগরীর জলাবদ্ধতা নিরসনে শ্রমিক মজলিসের মানববন্ধন বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি পুলিশের জালে খুলনায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে প্রস্তুতি মুলক সভা ওয়ালটন প্লাজা রুহিয়া শাখা কর্তৃক মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর

তে ফরেস্ট্রি বিভাগে মাস্টার্স কোর্সের উদ্বোধন

reporter মোঃ কামরুল ইসলাম,​রাঙ্গামাটি 
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগে উচ্চশিক্ষার নতুন দিগন্ত সূচিত হয়েছে। বিভাগটির মাস্টার্স কোর্সের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ও উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০১-এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্টার্স কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাবিপ্রবি’র উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম।​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, আজকের দিনটি রাবিপ্রবি’র শিক্ষা কার্যক্রমে একটি নতুন অধ্যায়ের সূচনা। এই বিভাগের কোর্স কারিকুলাম বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক ও আন্তর্জাতিক মানের করা হয়েছে।
​তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এমন একটি চমৎকার প্রাকৃতিক ইকোসিস্টেমে অবস্থান করছে, যেখান থেকে পরিবেশ, মাটি ও পানি সম্পর্কে সরাসরি বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। বিশেষ করে ‘অ্যাডভান্সড জিআইএস এন্ড রিমোট সেন্সিং ল্যাব’, ‘অ্যাডভান্সড সয়েল এন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ এবং ‘ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশন’ কোর্সগুলোর ইন-ডেপ্থ নলেজ শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার উপযোগী করে তুলবে। এখানকার শিক্ষার্থীরা কেবল দেশমাতৃকার সেবাই করবে না, বরং বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ সংকটে অনন্য অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা করোনাকালীন সংকটের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বিভাগের প্রভাষক ছায়েদুল আমিন কারিকুলামের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন তুলে ধরেন। শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাসনিয়া মেহেরুন।
​সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, এফইএস বিভাগের অনার্স প্রথম ব্যাচ থেকে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট ১৮ জন শিক্ষার্থী মাস্টার্স কোর্সের প্রথম ব্যাচে ভর্তি হয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সঞ্চিতা চক্রবর্তী।​এদিকে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com