1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পীরগঞ্জে কৃষক হত্যা: দুই মাস পর গ্রেপ্তার আসামি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনের মতবিনিময় সভা রাজশাহীর পবায় নির্জন সড়কে মহিলাকে গলায় ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি সেনাবাহিনীর বিনামূল্যের মেডিক্যালক্যাম্পে হাজারো অসহায় মানুষ পেলো চিকিৎসা সেবা-ঔষধ লামার ফাঁসিয়াখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত বিরল মহিলা কলেজের সাবেক দুই অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি, লালমনিরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান পানি কমে দীঘিনালায় ফিরছে স্বস্তি, ৫ দিন পর লংগদুর সাথে যান চলাচল শুরু মো. মঞ্জুর হোসেন ঈসার শয্যাপাশে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল তে ফরেস্ট্রি বিভাগে মাস্টার্স কোর্সের উদ্বোধন

পীরগঞ্জে কৃষক হত্যা: দুই মাস পর গ্রেপ্তার আসামি

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন,রংপুর 
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ

রংপুরের পীরগঞ্জে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরিতে বাধা দেওয়ায় কৃষক মফিজার রহমানকে হত্যা মামলার এক আসামিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সোমবার (১৩ জুলাই) র‌্যাব-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া মো. রশিদ মিয়া (৪২) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জানগ্রাম গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ৭ মে রাতে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামে নিজ জমিতে স্থাপিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গভীর নলকূপের সেচ ট্রান্সফরমার পাহারায় ছিলেন কৃষক মফিজার রহমান। পরদিন সকালে পরিবারের সদস্যরা সেচঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতর থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ট্রান্সফরমার চুরিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ভাই মনুয়ার হোসেন বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলার তদন্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১২, বগুড়ার যৌথ আভিযানিক দল গত ১২ জুলাই রাতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি রশিদ মিয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানিয়েছে, হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com